Categories: জাতীয়

বাড়ির আঙ্গিনায় বস্তায় আদা চাষ করে সফল সাংবাদিক সাকির আমিন।

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ 

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের তাতিকোনা মহল্লার আমিন বাড়ির আঙ্গিনায় বস্তায়  আদা চাষ করে সফল হয়েছেন সাংবাদিক সাকির আমিন। ভোরে ঘুম থেকে ওঠে সকাল দশ টা পর্যন্ত সময় টাকে কাজে লাগাতে নিজ ইচ্ছা থেকেই গত বছর ৫০ টি বস্তায় আদা চাষ করে আগ্রহ বেড়ে যাওয়ায়।এ বছর উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খানের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ১০০ টি বস্তায় বাড়ির আঙ্গিনায় আদা চাষ শুরু করেন সাংবাদিক সাকির আমিন। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাধ্যমে সিমেন্টের বস্তা সংগ্রহ করে আদা চাষ শুরু করেন দৈনিক কালবেলা পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি ও দৈনিক জৈন্তা বার্তার উপজেলা প্রতিনিধি সাকির আমিন। জুলাই থেকে ডিসেম্বর ছয় মাস অপেক্ষা করলেই প্রতি বস্তায় ৩-৪ কেজি আদা উৎপাদন করা সম্ভব। বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্পূর্ণ ঝুঁকি মুক্ত। অতি বৃষ্টি, খরা সহ যেকোনো প্রাকৃতিক দূর্যোগে এ আদার ক্ষতি করতে পারে না। বস্তা স্থানান্তর করা যায়। কৃষি খাতে আধুনিকতার প্রসার ঘটায় বাড়ির আঙ্গিনা অথবা পতিত জমিতে বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষক  এবং সাধারণ মানুষের। বস্তায় আদা চাষে প্রথমে মাটি, জৈব সার,ছাই,বালি,গোবর সার ও দানাদার কীটনাশক নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হয়।তবে আদার কন্দ লাগানোর আগে ছত্রাক নাশক পানিতে শোধন করে নিলে ভাল হয়।মাটি ভর্তি বস্তায় তিন টুকরো অঙ্কুরিত আদা পুঁতে দিতে হবে। বাড়ির আঙ্গিনা আশপাশের ফাঁকা জায়গা অথবা ছাদে যেখানে খুশি এসব বস্তা রাখা যায়। প্রতি বস্তায় ৩০ -৪০ টাকার মত খরচ হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান এবছর উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমি পতিত পড়ে আছে। দুটি প্রকল্পে ৩ হাজার হেক্টর জমিতে আদা চাষের লক্ষ্য মাত্রা থাকল

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

12 minutes ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

24 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.