কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
বিশ্ব অর্থনীতির মন্দা অবস্থায় কৃষি অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে আনন্দ-সিপ চট্টগ্রাম সীতাকুণ্ডে নির্দিষ্ট জনগোষ্ঠীর এবং সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় সীতাকুণ্ড উপজেলা কনফারেন্স রুমে সৈয়দপুর ও মুরাদপুর ইউনিয়নে উপকারভোগী, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
এতে আনন্দ সিপ সীতাকুন্ড ট্রেনিং অফিসার মোঃ হাসানুজ্জামান এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ এম এ কুদ্দুছ।
বিশেষ অতিথি ছিলেন, কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস মোস্তফা আলম সরকার, সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ”আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ঠ দক্ষতার সাথে পরিবার উন্নয়নের কাজ করে যাচ্ছে। আর এ কার্যক্রমকে আরো বেগবান করতে কৃষির উন্নয়নে বিকল্প নাই।এ ধরণের কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্রদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান । সরকারের পামাপাশি এনজিওগুলোও কৃষি দ্বিগুন উৎপাদনে কাজ করে যাচ্ছে।
প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক, কৃষিবিদ এম এ কুদ্দুছ বলেন জলবায়ু সহিষ্ণু জীবিকায়ন উন্নয়ন এবং পরিবার উন্নয়ন পরিকল্পনা তৈরী করে এবং বাস্তবায়ন করছে ।পরিবার উন্নয়ন পরিকল্পনার মধ্যে বসতবাড়িতে সবজি চাষ,মাছ চাষ,গৃহপালিত পশু পালন,বিভিন্ন ভোকেশনাল প্রশিক্ষন প্রদান করে।এছাড়াও কৃষক মাঠ স্কুল,ভিলেজ মডেল ফার্ম সাসটেইনেবল ইন্ট্রিগ্লেটেড ফামিং সিস্টেম নিয়ে কাজ করছে। বিভিন্ন প্রকার সবজি বীজ,সার ও কারিগরী সহায়তা সহ অন্যান্য চাষাবাদ উপকরন প্রদান করা ও উৎপাদিত পন্যের বাজার সংযোগ সহায়তা করা।সিপ জলবায়ু সহিষ্ণু জীবাকায়ন ও ঝুঁকি হ্রাস ও দুর্যোগের যথাযথ সাড়া প্রদান বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পাদন করবে এরই আওতায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি,উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি,ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি,ওর্য়াড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও যেখানে ইতিমধ্যে কমিটি আছে সেগুলোর মাধ্যেমে দুর্যোগ বিষয়ে সচেতন করা।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
This website uses cookies.