Categories: জাতীয়

ভূরুঙ্গামারীতে সেনাবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২ নভেম্বর উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ সিংঝাড়ে আটককৃত ব্যক্তির বাড়িতে সেনাবাহিনী কুড়িগ্রাম বিশেষ ক্যাম্প ও ভুরুঙ্গামারী থানা পুলিশ যৌথ অভিযান চালায়।অভিযানে ১২২ বোতল ফেনসিডিল ৪০ পিস ইয়াবা ও ৩৫ গ্রাম গাঁজাসহ ওই বাড়ির মালিক মোহাম্মদ জহুরুল ইসলাম(৪০) নামে একজনকে আটক করে।আটক ব্যক্তি উক্ত এলাকার মৃত আবুল কাশেমের পুত্র।আটককৃতের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা নাম্বার ০২, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১৪(খ),/১০(ক)/১৯/(ক)।

একই রাতে উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের সোনাতলী এলাকায় পুলিশ অভিযান চালিয়ে মোছা মিনারা বেগম (৩০) নামে এক নারীকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ।আটককৃত মিনারা বেগম ওই এলাকার শহিদুলের স্ত্রী। আটককৃতের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) স্মরণের ১৯( ক)।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমান বলেন আটককৃত দুজনের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা করা হয়েছে। তিনি মাদক নির্মূলে সর্বাধিক সহযোগিতা চেয়েছেন উপজেলা বাসীর কাছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…

1 hour ago

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

5 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

This website uses cookies.