Categories: জাতীয়

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ ও নাশকতার অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলা বাতিল করেছে হাইকোর্ট

নিউজ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ ও নাশকতার অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলা বাতিল করেছে হাইকোর্ট।

বুধবার (৩০ অক্টোবর) হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেয়। খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় তিনটি এবং দারুস সালাম থানায় সাতটি মামলা দায়ের করা হয়।

এসব মামলায় এফআইআরে খালেদা জিয়ার নাম না থাকলেও চার্জশিটে তার নাম দেয়া হয়।তবে, হাইকোর্টের আদেশে দীর্ঘদিন এসব মামলার কার্যক্রম স্থগিত ছিল।

খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ১০টি মামলা বাতিল করেছে হাইকোর্ট।

এছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাও বাতিল করেছে আদালত।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

60 minutes ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.