Categories: জাতীয়

সীতাকুণ্ড প্রেসক্লাবে উপজেলা সাব-রেজিষ্টারের অপসারণের দাবীতে দলিল লেখক সমিতির সংবাদ সম্মেলন।

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিষ্টার কে অপসারণের দাবীতে দলিল লেখক সমিতি সংবাদ সম্মেলন করেছে।তারা রেজিষ্টারের অপসারণ না হওয়া প্রযন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে ঘোষনা করেন।
সীতাকুণ্ড প্রেসক্লাবের কনফারেন্স রুমে শনিবার ( ২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মলনে উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারী আলহাজ্ব সাইফুল্লাহ কামাল লিখিত বক্তব্যে বলেন, সীতাকুণ্ড উপজেলা সাব-রেজিষ্টার রায়হান হাবীব রেজিষ্ট্রি অফিসে যোগদানের পর থেকে জনগণের উপর বিভিন্ন অজুহাত তুলে ঘুষ বাণিজ্যের নীল নকশা তৈরী করেন।তিনি দলিল লেখকগণকে প্রত্যেকটি দলিল রেজিষ্ট্রির জন্য ২০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবী করেন।সে দাম্ভিকতার সহিত বলেন, আমি ছাত্রলীগের ক্যাডার ছিলাম এবং অনেক টাকা খরচ করে এসেছি।তাছাড়া পাওয়ার মূলে আংশিদার জায়গা বিক্রি করলে দলিলের মূল্যের উপর ৭% টেক্স দিতে হবে,না হয় রেজিষ্ট্রি করেননা।সর্বশেষ গত ৭ অক্টোবর দলিল লেখক মোঃ হারুন অর রশিদ তার হেনেস্তার শিকার হন।ঐদিন হারুন ওয়ারিশ সূত্রে দলিল রেজিষ্ট্রি করতে গেলে সাব-রেজিষ্টার ঘুষ দাবী করে।এতে সে ঘুষ দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ও অফিস কর্মকর্তা টিসি মোহরার শহীদুল্লাহ তার লাইসেন্স বাতিলের হুমকি দেন।তাই আমরা গত ২১ অক্টোবর থেকে সাব-রেজিষ্টারের ঘুষ দূর্নীতি ও দলিল লেখকগণকে হেনেস্তার প্রতিবাদে তার অপসারণ চেয়ে কার্যালয়ের সামনে আমাদের মানববন্ধন করে আসছি।
এদিকে অভিযুক্ত সাব-রেজিস্ট্রার মোঃ রায়হান হাবীব প্রতিনিধি কে বলেন, আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগটি মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন। দলিল লেখক হারুনের দলিলটি তার মুসাবিদাকৃত নয় একজন আইনজীবির এবং স্থানীয় একজন সাংবাদিক দলিলটির পক্ষ। আইনজীবি এবং দলিলটির পক্ষ গনের মাধ্যমে নিবন্ধন আইনের আলোকে পুনরায় উপস্থাপন করতে বললে সে ক্ষীপ্ত হয়ে কয়েকজন কথিত সাংবাদিক নিয়ে আমার খাস কামরায় এসে আমার সাথে দুর্ব্যবহার করেন এবং এজলাস কক্ষে স্থায়ী কর্মচারীদের সাথে অখ্যাতসাংবাদিকরা দুর্ব্যবহার, উশৃঙ্খল আচরণ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। তাই আমি হারুনকে কারন দর্শানোর নোটিশ দেই এবং তার ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবগত করি। হারুন বিগত ২০/১০/২০২৪ই তারিখে কারণ দর্শানোর নোটিশের লিখিত উত্তর দেন এবং আমার কাছে তার উত্তর সন্তোষজনক না হওয়ায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে জেলা রেজিস্ট্রার চট্টগ্রাম মহোদয়কে পত্র প্রেরণ করি।
দলিল লেখকদের সংবাদ সম্মেলনে উপস্হিত ছিলেন,সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ রফিক উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ারুল ইসলাম,
দলিল লেখক বেলাল আহমেদ,ফারুক হোসেন,সাখাওয়াত হোসেন সাহেদ,মোস্তাফিজুল হাকিম,জাহেদ হোসেন, দেলোয়ার হোসেন,মোঃ সুজন, নিপুন কুমার সেন প্রমূখ।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…

1 hour ago

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

5 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

This website uses cookies.