সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের জোড়আমতল নিবাসী মরহুম মখলেছুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী বীর প্রতীক (৮২) আজ বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ইং সকাল ৯ঘটিকায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে, নাতি -নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
আজ বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ইং বাদে মাগরিব সোনাইছড়ী ফকিরহাট হযরত পীর পন্হিশাহ (রহঃ) মাজার শরীফ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে হযরত পীর পন্হিশাহ (রহঃ) কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
নামাজে জানাজা শেষে সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি চৌকস পুলিশ দল সীতাকুণ্ড উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে এ বীর মুক্তিযোদ্ধাকে (বীর প্রতীক) গার্ড অফ অনারের মাধ্যমে সম্মান জানানো হবে বলে সীতাকুণ্ড মুক্তিযোদ্ধা কমান্ডার সূত্রে জানা গেছে।