Categories: জাতীয়

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদল এর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ ছাত্রদল এর মতবিনিময়
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, ছাত্ররাজনীতির যে চেতনায় আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই চেতনায় এই দেশকে এগিয়ে নিতে ছাত্রদল কার্যকর ভূমিকা পালন করবে। গুপ্ত রাজনীতি সুষ্ঠু ধারার রাজনীতির পথে অন্তরায়।

বুধবার (০২ অক্টোবর) বিকাল চারটায় নাসিমন ভবন নগর ছাত্রদল এর দলীয় কার্যালয়ে সরকারি কমার্স কলেজ ছাত্রদল এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও কলেজ প্রশাসনের সঙ্গে নানা বিষয়ে বোঝাপড়ার ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজনীয়তা অপরিহার্য। ছাত্র রাজনীতি না থাকলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হয় না। ফলে কলেজ প্রশাসন স্বেচ্ছাচারী হয়ে উঠে এবং দুর্নীতিতে যুক্ত হয়। আমরা চাই হল গুলো খুলে দেয়া হোক। মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দেয়া হোক। ক্যাম্পাসে সকল রাজনৈতিক দলের সহাবস্থান থাকলে কোন দল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেনা।

প্রধান বক্তা হিসেবে মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, ফ্যাসিবাদী সরকারের অপরাজনীতির কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর মেধার অপমৃত্যু ঘটেছে। তারা সমাজের বোঝায় পরিণত হয়েছে।

সরকারি কমার্স কলেজ ছাত্রদল এর আহবায়ক মোঃ মেহেদী হাসান রায়হানের সভাপতিত্বে ও ফয়সাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান মিঠু ,ফখরুল ইসলাম শাহীন, সদস্য কামরুল হাসান আকাশ,কমার্স কলেজ ছাত্রদল এর সিনিয়র যুগ্ম আহবায়ক মামুন চৌধুরী,যুগ্ম আহবায়ক আব্দুল মুরাদ ,মিজানুর রহমান,আকতার হোসাইন পলাশ প্রমুখ।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…

4 hours ago

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

8 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

This website uses cookies.