মেহেদী হাসান অপূর্বঃ
সাবেক কাউন্সিলর আফতাবের বাসা যেন অ স্ত্রে র কারখানা, যৌথ বাহিনীর অ ভি যা ন
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায় অভিযান চালিয়ে বেশ কিছু ধারালো অস্ত্র জব্দ করেছে যৌথ বাহিনী। এসময় আফতাব হোসেনকে বাসায় পাওয়া যায়নি বা কাউকে আটক করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোরে যৌথ বাহিনী মহানগরের পীরমহল্লাস্থ কাউন্সিলর আফতাবের বাসায় অভিযান চালায়। এসময় আফতাব হোসেনকে বাসায় পাওয়া যায়নি। তবে তার বাসা থেকে ২৫টি চাকু, ৪টি রাম দা, চাইনিজ কুড়াল ১টি ও ৬টি ওয়াকিটকি জব্দ করা হয়। এসময় কাউকে আটকও করা হয়নি।
পরে সেগুলো সিলেটের এয়ারপোর্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে যৌথ বাহিনী।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান – বলেন- এ ঘটনায় সোমবার রাতে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে থানায় মামলা দায়ের করেছে। এই মামলায় একমাত্র আসামি আফতাব হোসেন।
উল্লেখ্য, সিলেট মহানগরে আতঙ্কের নাম ছিলো আফতাব হোসেন খান। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হওয়ায় ক্ষমতার অব্যবহার ঘটিয়ে গত ১৫ বছর তার বাহিনী প্রায়ই প্রকাশ্যে দেখাতো অস্ত্রের ঝনঝনানি। সিসিকের গত নির্বাচনে আফতাবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার সামনে অস্ত্রের মহড়ার ঘটনায় দায়েরকৃত মামলায় আফতাব হোসেন খাঁন কারাবরণও করেছেন। পরে জামিনে মুক্ত হন।
এদিকে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সিলেটের আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আফতাব হোসেনও গা-ঢাকা দিয়ে পালিয়ে যান। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রথমে তিনি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারত যান, পরে সেখান থেকে পাড়ি জমান লন্ডনে
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
This website uses cookies.