সিলেট প্রতিনিধিঃ
সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১/২ এর কর্মকর্তা/কর্মচারী বৃন্দের অংশগ্রহণে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহারপূর্বক BREB-PBS একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে শতভাগ গ্রাহক সেবা চালু রেখে সারা দেশে একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
https://youtu.be/DFCwXEx8uHg?si=LDkgxvNXgl6pciIu
স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন ও ভবিষ্যৎ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখতে এবং গ্রাহকসেবার মান উন্নয়নের জন্য সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করার দুই দাবি নিয়ে সকাল থেকেই বিদ্যুৎকর্মী-গণ আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধনে উপস্থিত হন তারা।মানববন্ধন শেষে সবার উপস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে সিলেট জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে স্মারকলিপি প্রধান করা হয়।মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য প্রদান করেন, প্রধান মুখপাত্র ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, সমন্বয়ক ইঞ্জিনিয়ার আরিফ শাহরিয়ার ফাহাদ, সমন্বয়ক ইঞ্জিঃ সঞ্জয় কুমার ভৌমিক, ইঞ্জিঃ প্রার্থ চক্রবর্তী, ইঞ্জিঃ মৃনাল কান্ত, ইঞ্জিঃ সাদিকুল ইসলাম, জহিরুল ইসলাম, শ্যামল মিস্ত্রী, মিয়া মোঃ মামুন প্রমুখ।
বক্তারা জানান ৩০ সেপ্টেম্বরের মধ্যে সন্তোষজনক কিছু না পেলে (১ অক্টোবর) হইতে পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড কে সম্পূর্ণ রুপে বয়কট ঘোষণা করা হবে। পল্লী বিদ্যুৎ স্বাধীন ঘোষনা করা হবে।