Categories: জাতীয়

একাডেমিক স্থবিরতা কাটাতে শাবিপ্রবি সম্মিলিত সাংস্কৃতিক জোটের ১০ দফা

মেহেদী হাসান অপূর্বঃ

দ্রুত একাডেমিক স্থবিরতা কাটিয়ে ক্লাস-পরীক্ষা চালুতে উপাচার্যের নিকট ১০ দফা দাবি উত্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর নিকট এসব দাবি উত্থাপন করেন জোটের নেতারা।

সাংস্কতিক জোটটির ১০ দফা দাবিগুলো হল:
১) বিগত চার মাস যাবত শিক্ষার্থীরা কোনো ধরনের শিক্ষা কার্যক্রমের সাথে যুক্ত হতে পারে নি। সেক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে ক্লাস-পরীক্ষা চালু করা।
২) ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। বেশ কিছুদিন যাবত ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, যার নিষ্পত্তি হওয়া অত্যন্ত জরুরি।
৩) গত ২৬শে আগষ্ট, ২০২৪ তারিখ বহিরাগত দ্বারা জোরপূর্বক আবাসিক হল থেকে শিক্ষার্থীদের নামিয়ে দেওয়ার ফলে যে আবাসন সমস্যা সৃষ্টি হয়, অতিদ্রুত তা সমাধান করা। একই সাথে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। অন্যদিকে, হল-রিফরমেশন কমিটির গ্রহনযোগ্যতা নিশ্চিত করতে হবে এবং সুস্পষ্ট নীতিমালা প্রকাশ করতে হবে।
৪) অতিদ্রুত মিথ্যা হয়রানি মূলক মামলাগুলো থেকে নিরপরাধ সাধারণ শিক্ষার্থীদের নাম অপসারণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবং ঘটনার সাথে জড়িতদের জবাবদিহিতার ব্যবস্থা করা।
৫) দলীয় রাজনীতির প্রভাব মুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা। সেক্ষেত্রে ছাত্র- শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর মধ্যকার যেকোনো ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
৬) প্রক্টরিয়াল বডি, প্রভোস্ট বডি এবং ছাত্র উপদেষ্টাসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা শিক্ষার্থীবান্ধব হতে হবে। ক্যাম্পাস ভিত্তিক যেকোনো ধরনের সমস্যা সমাধানে যেন তারা সর্বাত্মক সহায়তা করে।
৭) ক্যাম্পাসের সকল অনুমোদিত অরাজনৈতিক সংগঠনগুলো যেন তাদের কার্যক্রম সুন্দরভাবে চালিয়ে যেতে পারে সেটা নিশ্চিত করা। যেকোনো সংগঠন যেকোনো ধরনের বাধার সম্মুখীন হলে, অতিদ্রুত তা সমাধানের ব্যবস্থা করা।
৮) ছাত্র-শিক্ষক সম্পর্ক বৃদ্ধির জন্য, সর্বক্ষেত্রে ছাত্রদের মতামত গ্রহনের ব্যবস্থা করা এবং জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করা।
৯) পাশাপাশি ছাত্রদের অধিকার আদায়ের জন্য স্টুডেন্ট কেবিনেট / শাকসু গঠন করা। সেক্ষেত্রে যেকোনো ধরনের দলীয় রাজনীতির প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচিত করা।
১০) শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসন করা এবং নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আবাসিক হলে সিট বন্টন করা। একই সাথে আবাসিক হলগুলোকে সম্পূর্ণরূপে দলীয় রাজনীতি মুক্ত করা।

এসব দাবি উত্থাপনকালে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আওতাধীন বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থান ও কিন, ভ্রমণবিষয়ক সংগঠন সাস্ট ট্যুরিস্ট ক্লাব, সাস্ট সায়েন্স অ্যারেনা ও সাহিত্য ও আবৃত্তি বিষয়ক সংগঠন শাবিপ্রবি মাভৈঃ আবৃত্তি সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?

বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…

9 hours ago

রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…

13 hours ago

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…

1 day ago

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…

1 day ago

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: ​আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…

2 days ago

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি: ​স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…

2 days ago

This website uses cookies.