Categories: জাতীয়

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রাজনের উপর হামলায় থানায় অভিযোগ

মেহেদী হাসান অপূর্বঃ

সিলেটে চোরাচালানির ভিডিও ফুটেজ তুলতে গিয়ে অবশেষে হামলা ও লাঞ্চনার শিকার হন সাংবাদিক রাজন আহমদ আরিয়ান। জানা গেছে গত ২০ সেপ্টেম্বর যাত্রীবেশে বাসযোগে একদল চোরাচালানি আসার খবর পেয়ে শাহপরান থানার জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণ জনতা আটক করতে গেলে সাংবাদিক রাজন তাদের ভিডিও ফুটেজ ধারণ করার সময় চোরাকারবারীরা বাধা প্রদান করে এবং উৎকোচ প্রদানের প্রস্তাব দেয়। সাংবাদিক রাজন এতে তা প্রত্যাখান করে পুনরায় ভিডিও ফুটেজ তুলতে গেলে ক্যামেরা ছিনতাই এর চেষ্টা করে এবং এলোপাতারি কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। পাশাপাশি চোরাকারবারিরা নাম্বার বিহীন একটি গাড়ি দিয়ে ওই সাংবাদিককে অপহরনের চেষ্টা করে। ঘটনার সময় সাংবাদিকের সুর-চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে উদ্ধার করে তাকে তার সহকর্মীরা প্রাথমিক চিকিৎসা করান। দৈনিক ভাটি বাংলা পত্রিকার শাহপরান প্রতিনিধি জনাব রাজন আহমদ আরিয়ানের উপর কিছুদিন থেকে চোরাকারবারীদের রুশানলে পড়েন। ফলে তিনি শাহপরান থানায় গত ১৮ আগস্ট ২০২১ তারিখে একটি সাধারণ ডায়েরী (জিডি এন্ট্রি) দায়ের করলে তারা ফুসে উঠে। তিনি গত ২০ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হলে গত ২৫ সেপ্টেম্বর এসএমপির শাহপরান (রহঃ) থানায় ২৩ জনের নামসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। জানা গেছে, এই অভিযোগ দায়ের করলে কর্তব্যরত ওসি বিষয়টি তদন্তের জন্য এসআই মিজানকে দায়িত্ব প্রদান করেন। তবে বিষয়টির ব্যাপারে এমন ঘটনায় সাংবাদিক মহল তীব্র নিন্দা প্রকাশ করেন।

Press Didar

Recent Posts

নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?

বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…

11 hours ago

রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…

15 hours ago

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…

1 day ago

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…

1 day ago

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: ​আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…

2 days ago

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি: ​স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…

2 days ago

This website uses cookies.