মেহেদী হাসান অপূর্বঃ
সিলেট মহানগরকে যানজটমুক্ত ও শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, অবৈধ ও রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে অভিযান শুরু করে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। অভিযানের সিলেটে প্রথম দিনেই দুই শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ উপ-কমিশনার (ট্রাফিক) বি এম আশরাফ উল্লাহ তাহের।
তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে বন্দরবাজার আশপাশ সড়ক, টিলাগড়, পাঠানটুলা, আম্বরখানা পয়েন্ট, দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর ও চন্ডিপুল এলাকায় একযোগে অভিযান শুরু করা হয়। এসময় বিভিন্ন ধরনের অন্তত দুই শতাধিক যানবাহনের উপর মামলা দেওয়া হয়। সড়কে শৃঙ্খলা ফিরাতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশা, অবৈধ ও রেজিস্ট্রেশন বিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের বিরুদ্ধে মোটরযান আইন এবং সড়ক পরিবহন আইনে মামলা এবং রেকারিং করা হয়। এছাড়াও মহানগরের ২৪টি পয়েন্টে এই রুটিন কার্যক্রম চলবে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে।
বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…
জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…
নিজস্ব প্রতিবেদক: আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…
নিজস্ব প্রতিনিধি: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…
This website uses cookies.