ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন গোলাম কিবরিয়া হাসান। শুত্রুবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর সার্কেল অফিস থেকে তিনি ছাতক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তাহিরপুর সার্কেল অফিসের তিনি ছিলেন পুলিশ পরিদর্শক।
এদিকে ২০২৩ সালের ৭ আগষ্ট ছাতক থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন মোহাম্মদ শাহ আলম। প্রায় চৌদ্দ মাস তিনি এখানে দায়িত্বপালন করেন। অবশেষে সুনামগঞ্জ জেলার ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বদলীতে তাকেও এখান থেকে সুনামগঞ্জ পুলিশ লাইনে বদলী করা হয়েছে।
প্রায় ১৪ মাস ছাতক থানায় কর্মরত থাকা অবস্থায় তার অনিচ্ছাকৃত কোনো ভূলের জন্য কষ্ট পেয়ে থাকলে ছাতকবাসী থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার জন্য অনুরোধ জানিয়েছেন বদলীকৃত ওসি শাহ আলম। বিশাল জনবহুল এ ছাতক থানায় আইনশৃঙ্খলা রক্ষায় নতূন ওসিকে সহযোগিতা করার জন্য সকল নাগরিকের প্রতি তিনি আহবান জানিয়েছেন। অন্যদিকে নবনিযুক্ত ওসি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…
সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
This website uses cookies.