Categories: জাতীয়

নতুন তিন অভিভাবক পেল শাবিপ্রবি

মেহেদী হাসান অপূর্বঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান তিনটি গুরুত্বপূর্ণ পদে অভিভাবক নিয়োগ দিল শিক্ষা মন্ত্রণালয়। এতে উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এদিকে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে শাবিপ্রবির গণিত বিভাগের অধ্যাপক অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

বুধবার রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোকছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ প্রদান করা হয়।

জানা যায়, শাবিপ্রবি নতুন উপাচার্য এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী জাপানের হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় “পলিমার কম্পোজিটস ইউজিং অ্যানিম্যাল ফাইবারস” শীর্ষক একটি প্রকল্প কাজ করছেন বলে জানা যায়। অন্যদিকে জার্মানের জর্জ-অগাস্ট-ইউনিভার্সিটির ফুল টাইম গবেষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে শাবিপ্রবির এ নতুন উপাচার্যের।

এদিকে শাবিপ্রবির নতুন উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম। তিনি এ বিশ্ববিদ্যালয়ের ১৯৯২ সালে গণিত বিভাগের প্রভাষক হিসেবে নিযুক্ত হন। ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মতাদর্শী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শাবিপ্রবি শাখা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নতুন এ উপ-উপাচার্য।

অন্যদিকে শাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তিনি ইতালির মিলান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। ২০০১ সাল থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক পদে যোগদান করে। তার গবেষণার আগ্রহের বিষয় হল শ্রম অধিকার, কর্মসংস্থান সম্পর্ক, লিঙ্গ সমস্যা, শিশু শ্রম, দুর্যোগ ব্যবস্থাপনা

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় শনিবার (২০ জুন) সকাল ১১টা ৪৯…

3 minutes ago

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

4 hours ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

This website uses cookies.