মৎস্য চাষ প্রশিক্ষনে বিদেশ যাচ্ছেন ১০০ কর্মকর্তা; খরচ সাতকোটি টাকা

দেশী নিউজ২৪ ডেস্কঃ

এবার মৎস্য চাষ শিখতে বিদেশ যেতে চান ১০০ কর্মকর্তা। এজন্য মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে সাত কোটি টাকা। এতে প্রত্যেকের পেছনে ব্যয় হবে সাত লাখ টাকা করে। প্রতি ব্যাচে ১০ জন করে মোট ১০টি ব্যাচে এই বৈদেশিক প্রশিক্ষণ বা শিক্ষা সফরের ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে আছে মোটা অঙ্কের পরামর্শক ব্যয়ও। ‘বিদ্যমান সরকারি মৎস্য খামার ও বাঁওড়সমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে এমন প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ১৪০৮ কোটি ১২ লাখ টাকা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবটি নিয়ে ১৩ আগস্ট অনুষ্ঠিত হয় পিইসি (প্রকল্প মূল্যায়ন কমিটি) সভা। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত ওই সভায় এ বিষয়ে প্রশ্ন তোলা হলেও শেষ পর্যন্ত বিদেশ সফরের সুযোগ রাখা হয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। এর আগে পিইসি সভার কার্যপত্রে পরিকল্পনা কমিশন থেকে বলা হয়েছিল, অর্থ বিভাগ চলতি অর্থবছরে সব প্রকল্পে বৈদেশিক ভ্রমণ বা ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। প্রস্তাবিত প্রকল্পে বৈদেশিক প্রশিক্ষণের বিষয়ে অর্থ বিভাগের মতামত নেওয়া যেতে পারে। কিন্তু এ বিষয় তেমন আপত্তি দেওয়া হয়নি। প্রকল্পটির সমীক্ষা করার ক্ষেত্রেও মানা হয়নি নির্দেশনা। এতে বলা হয়-একটি অভিজ্ঞ, নিরপেক্ষ ও পেশাদারি প্রতিষ্ঠান দিয়ে সম্ভাভ্যতা সমীক্ষা করতে হবে। কিন্তু এ প্রকল্পে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে করা হয়েছে। ক্রয় পদ্ধতি হিসাবে ডিপিএম (সরাসরি ক্রয় পদ্ধতি) উল্লেখ করা আছে। কিন্তু এমন প্রস্তাব পিপিআর-২০০৮-এর সঙ্গে সাংঘর্ষিক। এ অবস্থায় সব নির্মাণকাজের ক্রয় পদ্ধতি ওটিএম (ওপেন টেন্ডার মেথড) এ উল্লেখ করা প্রয়োজন বলে পিইসি সভায় মত দেওয়া হয়।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

13 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.