কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সারা দেশে এইচএসসি পরীক্ষার রুটিন অনুযায়ী আজ (বৃহস্পতিবার) পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্ন হাতে পাওয়ার কথা ছিল শিক্ষার্থীদের,দায়িত্বশীলদের অবহেলার কারনে সীতাকুণ্ডের ভাটিয়ারীস্হ বিজয় স্মরণী ডিগ্রী কলেজ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রশ্ন হাতে পেয়েই সবার কপালে হাত। তারা সবাই প্রস্ততি নিয়ে এসেছিলেন পদার্থবিজ্ঞান প্রথম পত্রের। কিন্তু হলরুমে বসে প্রশ্ন পান পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের। পরে শিক্ষার্থীদের হৈচৈ দেখে ‘ভুল’ প্রশ্নটি নিয়ে নেওয়া হয়। এর প্রায় দুই ঘণ্টা পর ‘প্রথম পত্রের প্রশ্ন হাতে পান পরীক্ষার্থীরা।
এদিকে, ভুল প্রশ্নপত্র বিতরণের ফলে সকাল ১০টার পরীক্ষা শুরু হয়েছে বেলা ১২টার দিকে। তবে ‘কার’ ভুলে এমনটা হয়েছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, পরীক্ষার শুরুতে ভুল প্রশ্নপত্র বিতরণ করা হয়। প্রশ্ন হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে হৈচৈ শুরু হয়ে যায়। এরপর শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্রটি পুনরায় সংগ্রহ করে পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়। তবে ২ ঘন্টা পর প্রথম পত্রের প্রশ্নপত্র সংগ্রহ করে পুনরায় পরীক্ষা শুরু হয়েছে।
এ বিষয়ে জানতে ওই কলেজের প্রিন্সিপাল কেন্দ্র সচিব শিব শংকর শীলের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফা আলম সরকার আমাদের সময়কে বলেন, ‘পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র সংগ্রহ করার দায়িত্ব থাকে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের। জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি থেকে প্রত্যেক কেন্দ্র সচিবকে বা তাদের প্রতিনিধিকে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া হয়।’
সীতাকুণ্ড নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম আমাদের সময় কে বলেন, ‘কার ভুলে এ ঘটনা ঘটেছে তদন্ত করে দেখা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠনা করা হচ্ছে। এতে উপজেলা প্রশাসন থেকে সরকারি কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। কমিটির অপর দুজন সদস্য হলেন সীতাকুন্ড মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফা আলম সরকার ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাবিবুল্লাহ।
২ য পত্র ছাফানোটাই বলবৎ থাকবে নাকি পরিবর্তন করা হবে জানতে চাইরে তিনি বলেন,তা সঠিক বলা যাচ্ছেনা,যেহেতু দেয়ার কয়েক মিনিটেই নিয়ে নেয়া হয়েছে পরিবর্তন হওয়ার কারন নেই।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.