বিশেষ প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে ঈদুল আজহা উপলক্ষ্য ভিজিএফ চালের বরাদ্দর অর্ধেক চাল না পাওয়ায় পরিষদের ভিতরে ঢুকে ইউপি চেয়ারম্যানকে মারপিট ও কার্যালয় ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বহস্পতিবার দুপুর মাঝগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে চেয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলালক উদ্ধার কর উপজলা স্বাস্থ্য কমপ্লক্স ভর্তি করে। এদিক, এ ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদর গ্রেফতারের দাবিতে ভিজিএফর চাল নিতে আসা উপকারভাগীসহ স্থানীয়রা মহাসড়ক অবরাধ করে রাখে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে , বহস্পতিবার ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে মাঝগাঁও ইউনিয়নর ২ হাজার ২৪৯ জন দুঃস্থ মানুষের মাঝে ১০ কেজি করে বিশেষ ভিজিএফর চাল বিতরণর নির্ধারিত দিন ছিল। দুপুরে চাল বিতরণ শুরু করার আগ মুহুর্ত স্থানীয় আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান মাষ্টার, ওয়াজদ আলী, আরিফ ও জীবন গাজীসহ ১৫-২০ জন ব্যক্তি ইউনিয়ন পরিষদ গিয়ে স্থানীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটায়ারীর নাম ব্যবহার কর বরাদ্দর ৫০ শতাংশ কার্ডের চাল দাবি করেন। এ সময় সব চাল তাদর অনুসারীদের মাঝে নিজেরা বন্টন করবেন বলে দাবি করেন তারা। এমন দাবি চেয়ারম্যান মানতে অস্বীকার করলে তারা কার্যালয়ের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে চেয়ারম্যানক এলাপাথাড়ি মারপিট কর রক্তাক্ত করে ও তার কার্যালয় ভাংচুর কর। পরে তারা চেয়ারম্যানকে বাইরে এনে শত শত লোক জনের সামনে দ্বিতীয় দফায় মারপিট কর। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে এলে দুই ইউপি সদস্য আহত হন। পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চেয়ারম্যানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এদিকে, চেয়ারম্যানকে মারপিট ও কার্যালয় ভাংচুরর প্রতিবাদ দুপুর একটার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়ক অবরাধ করে রাখে । এ সময় অবরোধে দুই পাশে যানবাহন আটকরা পড়। পর দুপুর পৌনে দুইটার দিক নবনির্বাচিত উপজলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবলু, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ও অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধরা।
মাঝগাঁও ইউপি চয়ারম্যান আব্দুল্লাহ আল আজাদ দুলাল বলেন, এমপি সাহেবের (ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী) লোকজন কয়কদিন আগে কিছু লোকের তালিকা দিয়েছে। সেসব লোকজনকে আমরা কার্ড দিয়েছি। আজ তারা আবার এসে চাউলের কার্ডের ৫০ পার্সেন্ট চাল দাবি করেন। আমি এভাবে চাল দেয়া সম্ভব না, একথা বলতেই আমাকে মারধর শুরু করে। আমি হাসপাতাল রয়েছি। এখান থেকে ফিরে থানায় অভিযাগ করব।
এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার মা. শরীফ আল রাজীব বলন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়। আমি নিজেও ঘটনাস্থলে গিয়ে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক করেন।
দশজনের নাম উল্লেখ করে চেয়ারম্যান বাদি হয়ে মামলা দায়ের করেন। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটায়ারী বলেন , সংসদে বাজেট অধিবেশন চলায় আমি ঢাকায় আছি। সংবাদকর্মীদের মাধ্যমে বিষয়টি জেনেছি। এ ঘটনার সঙ্গে কারা জড়িত আমি জানি না।