Categories: জাতীয়

খুলনার দাকোপে সুন্দরবন ও সংশিষ্ট জলজ বাস্ততন্ত্রে দূষণ প্রতিরোধ ও বিশ মুক্ত মাছ ধরা বিষয়ে যৌথ পরিদর্শন

স্বপন কুমার রায়, খুলনা সংবাদদাতাঃ

খুলনা জেলার দাকোপ উপজেলায় কৈলাশগঞ্জ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন বুড়ির ডাবুর এলাকায় সুন্দরবন ও সংশিষ্ট জলজ বাস্ততন্ত্রে দূষণ প্রতিরোধ ও বিশ মুক্ত মাছ ধরা বিষয়ে এক যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। আরণ্যক ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় রিহ্যাবিলাইটেশন ইমপ্লয়মেন্ট এন্ড ডেভেলপমেন্ট ফর দি ইয়ুথস (রেডি) এর বাস্তবায়নে ১৩ জুন বৃহস্পতিবার সকাল ১১ টারদিকে এই যৌথ পরিদর্শন অনুষ্ঠিত হয়। রিহ্যাবিলাইটেশন ইমপ্লয়মেন্ট এন্ড ডেভেলপমেন্ট ফর দি ইয়ুথস (রেডি) এর সহকারি প্রকাল্প ব্যবস্হাপক শেখ মারুফ হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্হিত ছিলেন সুন্দরবন পূর্ব বন বিভাগ এর ঢাংমারি স্টেশন এর অধীন লাউডোব টহল ফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন মোল্লা, রেডির নির্বাহী পরিচালক প্রনয় বাড়েই ,মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সহকারী সম্পাদক স্বপন কুমার রায়, সংশিষ্ঠ প্রকল্প ব্যাবস্হাপক শেখ মাসুম, বন বিভাগের অন্যন্য কর্মকর্তা, বনজীবি,মৎস্যজীবি জেটিবোর্ড চালক, টুরিস্ট গাইড, টুরিস্ট এজিন্সির প্রতিনিধি,পরিবেশ কর্মি, গণমাধ্যম কর্মি স্থানীয় নেতৃবৃন্দ, গণমান্য ব্যক্তি বর্গ, সহ প্রমূখ। এসময় সঞ্চালক শেখ মারুফ হোসেন বলেন, সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যনগ্রোভ এলাকা। রয়েল বেঙ্গল টাইগারসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল এই বন পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইকোসিস্টেম। প্রাকৃতিক দুর্যোগে উপকূলের প্রতিরক্ষা ঢাল হিসাবেো কাজ করে আসছে সুন্দরবন। বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হওয়া যেকোন ঝড়-ঝঞ্ঝা থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলকে সুরক্ষা দিয়ে আসছে এই সুন্দরবন।
মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ কারী সম্পাদক স্বপন কুমার রায় বলেন, প্রায় ৩৫ লাখ মানুষ সুন্দরবনের উপর নির্ভরশীল। প্রায় ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনের জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৪ বর্গ কিলোমিটারের বেশি যা সমগ্র সুন্দরবনের ৩১ দশমিক ১৫ ভাগ। সুন্দরবনের তিনভাগের প্রায় একভাগ জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে ১৩টি বড় নদ-নদীসহ ৪৫০টির মতো খাল। এসব নদী-খালে অনেক জেলে বিষ দিয়ে মাছ শিকার করে যা সুন্দরবনের প্রাণ-বৈচিত্রের সবচেয়ে বড় ঝুঁকি বিষ দিয়ে মাছ শিকার। এ ছাড়া বিষ প্রয়োগকৃত পানি পান করে বাঘ, হরিণসহ বনের নানা প্রাণীও বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়ে পড়েছে। এইসব অসাধু জেলেদের জন্য সুন্দরবনের শুধু মাছ নয়, মূল্যবান বনজ ও মৎস্য সম্পদ ধ্বংস হচ্ছে। বিষ দিয়ে শিকার করা মাছ পুরো বাংলাদেশে বিক্রি হয়। যেসব খালে কীটনাশক প্রয়োগ করা হয়, তার বিষক্রিয়া ঐ এলাকায় চার মাস থেকে কয়েক বছর পর্যন্ত থাকে। এসময় বক্তরা বলেন, সুন্দরবন আমাদের সকলের আসুন আমরা সকলে সুন্দরবনের খাল ও নদী থেকে প্লাস্টিক সামগ্রী অপসারন করি ও অন্যকে উৎসাহিত করি। আসুন সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করি ও অন্যকে উৎসাহিত করি। সুন্দরবন ভালো থাকলে আমরাও ভালো থাকবো। সুন্দরবনের পরিবেশ, জীব-বৈচিত্র রক্ষায় এগিয়ে আসি।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

1 hour ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.