স্বপন কুমার রায়, খুলনা সংবাদদাতা-
খুলনার দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি লাউডোব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ যুবরাজের লাউডোবে নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। ২০ মে সোমবার দিনব্যাপী দাকোপের কয়েকটি ইউনিয়নে গনসংযোগ শেষে উপজেলা রিটানির্ং অফিসারের কার্য্যলয় থেকে প্রতিক বরাদ্ধ (আনারস) নিয়ে দাকোপের লাউডোবে ফেরিঘাট এলাকায় এসে নির্বাচনী অফিস উদ্বোধন করেন প্রার্থী শেখ যুবরাজ।জেগে উঠেছে ভোটের মাঠ উপজেলার সবকয়টি ইউনিয়নের গুরুত্বপুর্ণ এলাকায় গণসংযোগ করে চলেছেন শেখ যুবরাজ। দাকোপ উপজেলা জুড়ে লেগেছে উপজেলা নির্বাচনী হাওয়া। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আনারস প্রতিকের প্রার্থী শেখ যুবরাজ চায়ের দোকানে, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময়, কুশলবিনিময় ও গণসংযোগ তৎপরতা শুরু করেছেন। উপজেলা জুড়ে চষে বেড়াচ্ছেন প্রার্থী শেখ যুবরাজ ।,,নির্বাচনী অফিস উদ্বোন শেষে এক মতবিনিময় সভায় হৃষিকেশ রায়ের সভাপতিত্বে বক্তৃতা করেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও কৈলাশজ্ঞ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিহির কান্তি মন্ডল,লাউডোব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্মাদক ও লাউডোব ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহার মন্ডল নিতাই জোদ্দার,,যুবলীগ নেতা তন্ময় রায়,অসিত রায়,আনিসুর রহমান বাবলু,সন্জিব রায়,অসিত রায়,শ্যামল দাস,, সুধান্য মন্ডল,অরুনাভ রায়, সহ আরো অনেকে।