কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ এলাকার বাসিন্দা বজলুর রহমানের ছেলে মো.রফিকুল ইসলাম রাব্বি পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
সে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলেও ২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অভারব্রীজ দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হলে তার দুটি হাত কেটে ফেলা হয়। সেদিন মহাসড়কের উপর দেয়া ফুট ওভারব্রীজটি মেরামত কালে ওয়েল্ডিং করার সময় বিদ্যুতের তার লেগে তার ২ হাত ঝলছে যায়। ডাক্তার তার ২ হাতই কেটে ফেলে তাকে বাঁচিয়ে রাখে। কিন্তু সে দুহাত হারিয়েও পড়ালেখা ছেড়ে দেয়নি।
রাব্বি বলে, ‘আমি যে শারীরিক প্রতিবন্ধী সেটা কখনো আমি চিন্তা করিনি। আমার মনোবল সব সময় শক্ত ছিল। যার কারণে মানুষের দোয়া ও ভালোবাসায় আমি ভালো রেজাল্ট করেছি। ভবিষ্যতে শিক্ষাজীবন শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন রাব্বির।
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
This website uses cookies.