Categories: জাতীয়

ছাতকে দুর্বিন শাহের নামে সেতু ও পাগল হাসানের নামে চত্বরের প্রস্তাব সংসদে উত্থাপন।

ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলার সুরমা নদীতে নির্মিত সেতুটি দুর্বিন শাহ সেতু ও ছাতক সিলেট রোডে যুক্ত গোলচত্বরটি সদ্য প্রয়াত বাউল শিল্পি সুরকার ও গীতীকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের নামে নাম করনের দাবী উটছিল। ছাতক তথা সুনামগঞ্জ বাসির এই দাবীটি প্রস্তাবিত আকারে জাতীয় সংসদে উত্থাপন করেছেন ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক।

জানা যায়, ছাতক সুরমা সেতু নির্মানের পর থেকেই সেতুটি ছাতকের মরমি কবি ও বাউল শিল্পি দুর্বিন শাহর নামে নামকরণের দাবী তুলেন স্থানীয়রা।

এরপর বিষয়টি প্রক্রিয়াধীন রয়ে যায়। তবে কিছুদিন আগে এই সেতুর টোলপ্লাজা সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তরুন উদীয়মান বাউল শিল্পি গীতিকার ও সুরকার মতিউর রহমান হাসান সহ তার দুই সহপাটি। এরপর দেশ জুরে ব্যাপক আলোচনায় আসেন হাসান।

এক পর্যায়ে পাগল হাসানের নামে গোলচত্বরের দাবী তুলেন স্থানীয়রা। দাবী পুরনের লক্ষে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির উদয়োগে গুণ সাক্ষর কর্মসুচি শেষে সুনামগঞ্জর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি ও প্রদান করা হয়। সর্বশেষ এই দুই কৃতিসন্তানের নামে সেতু ও গোলচত্বর নামকরনের জন্য জাতীয় সংসদে প্রস্তাব করা হয়।

এমপি মুহিবুর রহমান মানিক জানান জাতীয় সংসদের মাননীয় স্পীকারের মাধ্যমে ৭১ বিধিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবরে প্রস্তাব দেওয়া হয়েছে। ছাতকের দুই কৃতিসন্তানের স্মরণে এই দাবী বাস্তবায়নের জন্য তিনি সরকারের নিকট আহবান জানিয়েছেন।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.