ছাতক প্রতিনিধিঃ
ব্র্যাক মাইগ্রেশান প্রোগ্রাম, এমআরএসসি, সুনামগঞ্জের আয়োজনে ব্র্যাক-বিএলসি সিলেটে প্রবাসবন্ধু ফোরামের সদস্যদের নিয়ে ২৪ ও ২৫ এপ্রিল ২০২৪ইং দুই দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওরিয়েন্টেশনে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে করণীয় বিষয়সমূহ সম্পর্কে সকলকে অবগত করা হয়। এছাড়াও অভিবাসনের বর্তমান চিত্র, অভিবাসনের ঝুকি, উত্তরণের উপায় এবং প্রত্যাশা প্রকল্প এবং এর কার্যক্রম, নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ প্রক্রিয়া সম্পর্কে সকলকে অবহিত করা হয়। নিরাপদ অভিবাসনে প্রবাসবন্ধু ফোরাম কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে ধারণা প্রদান করা হয়। প্রবাসে প্রতারিত ও ক্ষতিগ্রস্তদের পুনরেকত্রীকরন এবং বিদেশগামী লোকজনকে সচেতনতামুলক কর্মকাণ্ডে সার্বিক সহযোগিতার জন্য সুনামগঞ্জের ৫টি উপজেলার প্রবাস বন্ধু ফোরামের সদস্যদের নিয়ে এই ওরিয়েন্টেশন পরিচালনা করা হয়। ওরিয়েন্টেশন পরিচালনা করেন এমআরসি কো-অর্ডিনেটর মো: নজরুল ইসলাম, সাইকোসোশ্যাল কাউন্সেলর শাওন রায় এবং প্রোগ্রাম অর্গানাইজার পাবেল কান্তি সরকার।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
This website uses cookies.