
সীতাকুণ্ড প্রতিনিধিঃ
চট্রগ্রাম সীতাকুণ্ডে এফআর ফাউন্ডেশনের উদ্যোগে ও সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.ওমর ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে ৬০ জন হতদরিদ্রের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (০৪ এপ্রিল ২০২৪) ইংরেজি রোজ বৃহস্পতিবার বিকাল ০২ টায় মুরাদপুর বায়তুল নুর মাদ্রাসায় ঈদের এই খাদ্য সামগ্রী ৬০ জন হতদরিদ্রের মাঝে সুন্দর ও সুশৃঙ্খলভাবে বিতরণ সম্পন্ন করা হয়।
এফআর ফাউন্ডেশনের সহযোগিতায় ও সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মো.ওমর ফারুক এর তত্ত্বাবধানে ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পবিত্র মাহে রমজানের শেষ দশদিনের মাথায় ও পবিত্র ঈদুলফিতরের আগে এই ঈদের খাদ্য সামগ্রী পেয়ে খাদ্য সামগ্রী গ্রহীতা সকলে খুব খুশি ও আনন্দিত।