Categories: জাতীয়

সীতাকুণ্ডের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে এম.পি মামুনের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

মো.দিদারুল আলম –

সীতাকুণ্ডের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে এম.পি মামুনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে  আলহাজ্ব এস এম আল মামুন এম.পি স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে সীতাকুণ্ডের কাংখিত উন্নয়ন করার কথা বলেছেন। তিনি আরো বলেন, দেশের অর্থনীতির লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত করা মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প।

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ৯০ শতাংশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর নির্ভরশীল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত না করে ফৌজদারহাট ডিসি পার্ক হতে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক চার লেনে অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশ (বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত) এলিভেটেড এক্সপ্রেসওয়ে করার আপনাদের দাবি আমি সরকারের উচ্চ মহলে জানাবো।

গত কাল ১০ মার্চ রোববার চট্টগ্রাম নগরীর খুলশী ক্লাব লিমিটেড এ সীতাকুণ্ডের বিভিন্ন শ্রেণী পেশা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার আবুল কাশেম এর সভাপতিত্বে এবং সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি মো. গিয়াস উদ্দিন এর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। মতবিনিময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. মো. ফসিউল আলম, সাবেক উপাচার্য, ফেনী বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. সোলায়মান, উপাচার্য, ইউএসটিসি, চট্টগ্রাম, বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন আহম্মদ, সাবেক পরিচালক, বাংলাদেশ রেলওয়ে, প্রফেসর এ কে এম তফজল হক, ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. মো. আফতাব উদ্দীন, চেয়ারম্যান, এইচ আর এম বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মো. আরিফুর রহমান, প্রধান নির্বাহী, ইপসা, ড. মো. ওমর ফারুক রাসেল, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাসান ফেরদৌস, ডেপুটি নিউজ এডিটর, একুশে টেলিভিশন, হাসান আকবর, চীফ রির্পোটার, দৈনিক আজাদী, মুহাম্মদ আবুল হাসনাত, সিনিয়র রির্পোটার, এটিএন বাংলা, পলাশ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন, নাছির উদ্দিন মানিক, সভাপতি, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম, আবেদীন আল মামুন, সাধারণ স্পাদক, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম, এড. ভবতোষ নাথ, সাবেক সভাপতি, সীতাকুণ্ড উপজেলা পূজা উদযাপন পরিষদ, এড. আতিকুল মান্নান জামশেদ, সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতি, মোরশেদ চৌধুরী, পরিচালক, ইপসা প্রমুখ।

প্রতিনিধিবৃন্দ সীতাকুণ্ডবাসী প্রাণের দাবি ২৫ দফা দাবি নামা সম্বলিত স্মারকলিপি আলহাজ্ব এস এম আল মামুন এম.পি কে প্রদান করেন।

২৫ দফার প্রধান প্রধান দাবী সমূহঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন থেকে আট লেনে উন্নীত না করে ফৌজদারহাট ডিসি পার্ক হতে মীরসরাই বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক চার লেনে অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশ (বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত) এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা, সীতাকুণ্ডে সকল কলকারকানায় ৫০% স্থানীয় কোটা চাই, শিল্পায়নের নামে সীতাকুণ্ডবাসীর বসতবাড়ি, ফসলী জমি জবর দখল হবে না, মাদক ও সন্ত্রাস মুক্ত সীতাকুণ্ড চাই, যানজট মুক্ত নিরাপদ সড়ক ও পর্যাপ্ত গণপরিবহণ চাই, সীতাকুণ্ডে পর্যটন স্পটসমূহ সরকারী স্বীকৃতি চাই এবং সীতাকুণ্ডের কাংখিত উন্নয়ন করতে হবে।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

12 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.