
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:
সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর ইউনিয়ন কমান্ডের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম (৮৮) আজ সকাল ৯টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, "দেশ আজ এক সূর্যসন্তানকে হারালো।" তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ যেন তাঁর জীবনের সমস্ত নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই দোয়া করেন।
আজ বাদ আসর ফৌজদারহাট সমুদ্রপাড়ে খানকার সামনে (সফিরিয়া মাদ্রাসার পরিবর্তে) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।