
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা যুবদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর (শনিবার) বিকেল ৪টায় সীতাকুণ্ড এলকে সিদ্দিকী স্কয়ার চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাহাবুদ্দিন রাজুর সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোরসালিন, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ সালাম ও যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী এনামুল বারী, শরীফ উদ্দিন চৌধুরী, আলাউদ্দিন মাসুম, বীর মুক্তিযোদ্ধা মহররম আলী, ইদ্রিস মিয়া ও এডভোকেট আইনুল কামাল।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক অমলেন্দু কনক, সদস্য সচিব জিয়াউদ্দিন জিয়া, ১নং ইউনিয়নের যুবদল সভাপতি মনছন আলী, ২নং ইউনিয়নের সভাপতি আবু ছালেক, ৪নং ইউনিয়নের সাধারণ সম্পাদক রাসেল, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়নের সভাপতি নুরুন্নবী সাইফুল, ৬নং ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন, ৮নং ইউনিয়নের সভাপতি আরমান সোহেল, ৯নং ইউনিয়নের সভাপতি সেলিম উদ্দিন মাহমুদ, পৌর শ্রমিক দলের সদস্য সচিব আলাউদ্দিন এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী সাহেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।