
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলাম (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে লাকসাম উপজেলার হাসানপুর নিজ বাসভবনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় হাসানপুর আবদুল গফুর ভূঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
মাওলানা সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন— সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী (এফসিএ) এবং উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ।