Categories: জাতীয়

সীতাকুণ্ডে সিএসআইডি প্রতিনিধি দল কর্তৃক শিবপুর প্রতিবন্ধী স্কুল পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

​সীতাকুণ্ডে ‘সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজেবিলিটি’ (সিএসআইডি)-এর প্রতিনিধি দল কর্তৃক শিবপুর জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় সিএসআইডি-এর অ্যাডমিশন ট্রেনিং অফিসার (এটিও) মোঃ শহিদুল ইসলাম পৌরসভার ৯নং ওয়ার্ডের শিবপুর জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।

​পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন। পরবর্তীতে শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীকে নিয়ে “সমাজে সহিংসতা, নির্যাতন ও শোষণ থেকে প্রতিবন্ধী শিশুদের সুরক্ষা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​বিদ্যাল পরিচালনা কমিটির সভাপতি মীর মোঃ দিদারুল হোসেন টুটুলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক তপন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি এটিও মোঃ শহিদুল ইসলাম, বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।

​প্রধান অতিথির বক্তব্যে এটিও মোঃ শহিদুল ইসলাম বলেন, “আমাদের সমাজের প্রতিবন্ধী শিশুরা যেন কোনোভাবেই অবহেলা বা বৈষম্যের শিকার না হয়, সেই লক্ষ্যেই সিএসআইডি কাজ করে যাচ্ছে। অভিভাবকদেরও তাঁদের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের প্রতি বাড়তি যত্নবান হতে হবে, যাতে তারা পড়াশোনা শিখে সমাজে নিজের পায়ে দাঁড়াতে পারে। একটি সুস্থ-স্বাভাবিক সন্তানের মতো প্রতিবন্ধী সন্তানের প্রতিও সমান ও অধিক গুরুত্ব দেওয়া প্রতিটি অভিভাবকের দায়িত্ব। আর যদি কোনো প্রতিবন্ধী শিশু নির্যাতন বা সহিংসতার শিকার হয়, তবে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করব।”

​এছাড়া, আলোচনা সভায় বারৈয়াঢালা ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ মহিউদ্দিন এবং সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বক্তব্য রাখেন। তাঁরা উল্লেখ করেন, যেসব প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর অভিভাবক এখনো বয়স্ক ভাতা বা বিধবা ভাতার আওতায় আসেননি, তারা যোগাযোগ করলে তাঁদের সার্বিক সহায়তা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে যৌতুকের দাবিতে স্ত্রী চন্দনা শীলকে (২২) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে…

2 hours ago

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

 বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।…

5 hours ago

সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে…

12 hours ago

সীতাকুণ্ডে কেমিক্যাল কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অবস্থিত কেমিক্যাল কমপ্লেক্সের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইমন (২৪)…

12 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোঃ ইয়াসিন আরাফাত নামের ৩ বছর…

12 hours ago

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর নাম ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে…

16 hours ago

This website uses cookies.