Categories: জাতীয়

চন্দনাইশে থানা পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত ১০টা থেকে শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চন্দনাইশের বৈলতলীর অধীর জলদাস (৪৫), হাছনদণ্ডীর খোকন জলদাস (৩৪), কক্সবাজারের পেকুয়ার মো. আরমান (২৬), দোহাজারী পৌরসভার কহিনুর আক্তার ও মো. নুরুল ইসলাম।

পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে অধীর জলদাস, খোকন জলদাস ও মো. আরমানকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। অপর দুজন কহিনুর আক্তার ও নুরুল ইসলামকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারার সাজা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার পাঁচজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

Press Didar

Recent Posts

বিমানবন্দরে আনসারের তৎপরতায় স্ক্যানার বেল্টের নিচ থেকে আইফোন উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকা ও দ্রুত তৎপরতায় হারিয়ে…

11 hours ago

ফেনীতে সড়ক দুর্ঘটনায় র‍্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার আলমগীর নিহত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেপুর এলাকায় একটি ট্রাকের ধাক্কায় র‍্যাব-৭-এর ওয়ারেন্ট…

11 hours ago

সীতাকুণ্ডে পালিয়ে যাওয়া শেখ হাসিনার জন্মদিন পালনে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে সীতাকুণ্ড মডেল থানা…

1 day ago

চন্দনাইশের জান্নাতুল মাওয়া সাদিকার বাজিমাত: জিপিএ-৫ এর পর এবার বোর্ডে সাধারণ বৃত্তি লাভ

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার কিল্লাপাড়ার কৃতি শিক্ষার্থী জান্নাতুল মাওয়া সাদিকা…

2 days ago

চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের ২ সদস্যসহ গ্রেপ্তার ৪

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত…

2 days ago

সীতাকুণ্ডে পুলিশ কনস্টেবলের সাথে হাতাহাতির ঘটনায় উপজেলা যুবদল সদস্য সচিব বহিষ্কার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড থানা প্রাঙ্গণে গাড়ি পার্কিং নিয়ে পুলিশের সাথে বাকবিতণ্ডা ও…

2 days ago

This website uses cookies.