কাইয়ুম চৌধুরী:
বাংলাদেশে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) চর্চা, টেকসই নেতৃত্ব এবং দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) উদ্যোগে ‘ইএসজি সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি ভবনে এ কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মো. কাউসার আলম, এফসিএমএ। এ সময় আইসিএমএবি’র এসডিজি ও ইএসজি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএমএ; সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম, এফসিএমএ; কমিটির অন্যান্য সদস্য এবং আইসিএমএবির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পেশাজীবী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি একটি বিশেষায়িত ও প্রথম ধরনের ইএসজি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন এ কেন্দ্র পরিবেশ, সামাজিক ও সুশাসন বিষয়ে প্রশিক্ষণ, গবেষণা, কারিগরি নির্দেশনা, জ্ঞান উন্নয়ন, পেশাগত সংলাপ এবং অংশীজনদের সঙ্গে সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
ইএসজি সেন্টারের মাধ্যমে ব্যবস্থাপনা হিসাববিদদের পরিবেশ, জলবায়ু ঝুঁকি, টেকসই প্রতিবেদন প্রণয়ন, সুশাসন, দায়িত্বশীল বিনিয়োগ এবং টেকসই ব্যবসায়িক ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দেশের ব্যবসা ও অর্থনীতিতে টেকসই ও দায়িত্বশীল চর্চা জোরদারে পেশাজীবীদের আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
আইসিএমএবি’র সংশ্লিষ্টরা মনে করেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ঝুঁকি, সামাজিক দায়বদ্ধতা এবং সুশাসনের বিষয়গুলো ব্যবসা ও অর্থনীতির জন্য ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে ইএসজি বিষয়ে দক্ষ পেশাজীবী তৈরি এবং প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আইসিএমএবি আশা করছে, নীলক্ষেতস্থ আইসিএমএবি ভবনে প্রতিষ্ঠিত এই ইএসজি সেন্টার ভবিষ্যতে জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন, পেশাগত উৎকর্ষ, গবেষণা ও জ্ঞান বিনিময়ের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি বাংলাদেশের টেকসই, প্রতিযোগিতামূলক ও দায়িত্বশীল অর্থনীতি গঠনে কেন্দ্রটি কার্যকর অবদান রাখবে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.