দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া মন্দির থেকে বাবুরহাটগামী সড়কের পাকাকরণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের এমন অনিয়মে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। জনগণের প্রতিবাদের মুখে এবং উপজেলা প্রকৌশলীর দপ্তরে অভিযোগ দাখিলের পর বর্তমানে নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, কাজের দায়িত্বে থাকা ঠিকাদার শহিদুল চুক্তির শর্ত ও সরকারি প্রাক্কলন (এস্টিমেট) তোয়াক্কা না করে সড়ক নির্মাণকাজে মানসম্মত ইট ব্যবহার করছেন না। এর ফলে অতিদ্রুত সড়কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং এর স্থায়িত্ব নিয়ে জনমনে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন জনসাধারণ নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরে নির্মাণকাজে বাধা দেন এবং পরবর্তীতে প্রতিকার চেয়ে উপজেলা প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপে সড়কটির চলমান নির্মাণকাজ আপাতত স্থগিত করা হয়েছে। স্থানীয়দের দাবি, সরেজমিন তদন্ত সাপেক্ষে চুক্তির শর্ত অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী নিশ্চিত করার পরেই যেন পুনরায় কাজ শুরু হয়, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি থাকা প্রয়োজন।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.