চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আকস্মিক এই আগুনে ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেয়। এ সময় দলটির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ ও পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলি, সাবেক উপজেলা আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত আমীর মো. তাহের এবং সীতাকুণ্ড পৌরসভার সেক্রেটারি মাহমুদ জুয়েল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাউল আলম রাসেল, সীতাকুণ্ড পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদ করিম, ৭ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. আজাদসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের গভীর সমবেদনা জানান এবং তাদের পুনর্বাসন ও যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন।
এদিকে, আগুনে ঘরবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত তাদের পুনর্বাসনে সরকারি ও বিত্তবানদের পক্ষ থেকে জরুরি সহযোগিতার জোরালো আহ্বান জানিয়েছেন।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.