Categories: জাতীয়

সীতাকুণ্ডে বিরোধের জেরে অসহায় পরিবারের ওপর হামলা, মা-মেয়েসহ তিনজন আহত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ববিরোধের জেরে একটি অসহায় পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় মা ও মেয়েসহ তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় আজ রোববার দুপুরে আহত রোকসানা বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় সুনির্দিষ্ট পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

​মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় ঘরের চাল থেকে বৃষ্টির পানি গড়িয়ে পড়াকে কেন্দ্র করে আসামিদের সঙ্গে মামলার বাদী রোকসানা বেগমের পূর্ববিরোধ ছিল। বিষয়টি নিয়ে গতকাল শনিবার দুপুরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বিবাদের ঘটনা ঘটে।

​এর জেরে শনিবার বিকেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়া গাছের ডাল কেটে ফেলা হয় এবং সেই ডাল আনার সময় আসামিপক্ষ রোকসানার মেয়ে সানজিদা আক্তারের ওপর চড়াও হয়। এ সময় সানজিদাকে বাঁচাতে মা রোকসানা বেগম ছুটে গেলে আসামিপক্ষ তাদের দুজনকে এলোপাতাড়ি কিল, ঘুষি, চড় ও থাপ্পড় মারতে থাকে। একপর্যায়ে তারা ইট দিয়ে দুজনের মাথা ফাটিয়ে দেয়। এ সময় রোকসানা বেগমের ছেলে তসিফ মা ও বোনকে বাঁচাতে ছুটে এলে আসামিপক্ষ তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। একপর্যায়ে কামড় দিয়ে তার কান ছিঁড়ে নেওয়া হয়।

​এ সময় তিনজনের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা ঘটনাস্থল থেকে সরে যান। মামলার বাদী রোকসানা বেগম জানান, আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাঁদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের চমেক (চট্টগ্রাম মেডিকেল কলেজ) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসা শেষে আজ রোববার দুপুরে বাড়িতে ফিরে তাঁরা সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। বিবাদীদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে বর্তমানে ওই পরিবারটি বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছে বলেও জানান তিনি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

2 days ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

2 days ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

2 days ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

3 days ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

3 days ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

3 days ago

This website uses cookies.