Categories: জাতীয়

সীতাকুণ্ডে কুমিরা কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডের কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ আগস্ট শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ গেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই কর্মসূচি পালিত হয়। ‘সচেতন নাগরিক ফোরাম, সাবেক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’-এর ব্যানارে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা অধ্যক্ষের বিরুদ্ধে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ আনেন। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সাবেক সভাপতি মো. ইফতেখার আহমেদ জুয়েল।

​মানববন্ধনে আনীত অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মো. নাসির উদ্দিন বলেন, “২০০৫ সাল থেকে আমি বিদ্যালয়টিতে দায়িত্ব পালন করে আসছি। বিদ্যালয়টি এখন কলেজে উন্নীত হয়েছে। বাংলাদেশ রেলওয়ের জমিতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো স্থায়ী ফান্ড নেই। ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে প্রতিষ্ঠানটি এবং ২০২৩ সালে আমি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হই। তবে কমিটি গঠন নিয়ে এ পর্যন্ত কয়েক দফা ঝামেলা মোকাবিলা করতে হয়েছে। বর্তমান কমিটি গঠন প্রক্রিয়ায় সভাপতি পদপ্রার্থীদের নিয়ে এখনো বিরোধ চলছে। কলেজের এডহক কমিটির সাবেক সভাপতি মো. ইফতেখার আহমেদ জুয়েল দায়িত্বে থাকাকালীন কোনো অভিযোগ করেননি; কিন্তু প্রস্তাবিত কমিটিতে তার নাম না থাকায় তিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।”

​এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, মানববন্ধন একটি শান্তিপূর্ণ কর্মসূচি এবং তা করার অধিকার সবার রয়েছে। তবে মানববন্ধনের নামে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট সৃষ্টি করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

18 hours ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

20 hours ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

21 hours ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

1 day ago

তারাপুর চা-বাগানে দিনে উচ্ছেদ, রাতেই অস্ত্রের মুখে দখল!

সিলেট প্রতিনিধি: ​আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে দিনদুপুরে টিলা কাটা এবং চা-বাগানের দেবোত্তর সম্পত্তি…

1 day ago

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ নির্দেশনা

কাইয়ুম চৌধুরীঃ ​চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার…

1 day ago

This website uses cookies.