কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ৩ নম্বর তিলাই ইউনিয়নে সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজা চাষ করার সময় পুলিশের অভিযানে ৪টি গাঁজা গাছ জব্দ করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম ছাটগোপালপুর মোল্লাপাড়া গ্রামের মৃত শবেদ আলীর ছেলে মো. মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে নিজ সুপারি বাগানের ভেতরে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি এবং ২ ফুট উচ্চতার দুটিসহ মোট চারটি সতেজ গাঁজা গাছ উপড়ে জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মাজেদুল ইসলাম মঞ্জু এলাকায় মাদকসেবী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে এ ধরনের অপকর্ম চালিয়ে আসছিলেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন বলেন, “সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে কিছু অসাধু মাদক কারবারি সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষের চেষ্টা করছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন জানান, পলাতক অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে কার্যকর করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.