Categories: জাতীয়

বন্দর থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিশেষ প্রতিনিধি:

ফ্যাসিবাদী রাজনীতি, অপপ্রচার এবং শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক চর্চার বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল ও
প্রতিবাদ সমাবেশ করেছে বন্দর থানা যুবদল।

রবিবার (২৮ জুন) বিকেল ৫ টায় কেন্দ্রঘোষিত সাংগঠনিক সপ্তাহ উপলক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের আওতাধীন বন্দর থানা এলাকায় যুবদল নেতা ও সংগঠক আরিফুর রহমান আরিফের নেতৃত্বে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বন্দর থানা যুবদলের নেতৃবৃন্দরা।

চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনের নির্দেশনায় বন্দর থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় বলে জানান যুবদল নেতা
আরিফুর রহমান আরিফ।

সমাবেশে বক্তারা বলেন, আইন ভঙ্গ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তা মেনে নেয়া হবে না। বন্দর থানা যুবদলসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মরা আওয়ামী লীগের সকল পরিকল্পনা নস্যাৎ করতে আন্দোলন চালিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সংগঠক মো: আরিফুর রহমান আরিফ, মো: সাহেদ, পারভেজ, মুন্না, জাহেদ, সবুজ, শাহজাহান, সাব্বির হোসেন হিরা, রাসেল, কামরুল হাসান কাজল, লোকমান, আলাউদ্দিন। আরও উপস্থিত ছিলেন বন্দর থানা ৩৮নং ওয়ার্ড যুবদলের জাহেদ, ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের জামাল, নাজিম, শান্ত, রাজু, সবুজ নেতৃবৃন্দ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

2 days ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

2 days ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

2 days ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

3 days ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

3 days ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

3 days ago

This website uses cookies.