Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ডে আইআইইউসি এটিএম বুথের ১৭ লাখ টাকা লুটের ঘটনায় সিকিউরিটি গার্ড আটক, ১৪ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় অভিযুক্ত সিকিউরিটি গার্ড আইয়ুব আলীকে রংপুরের কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে লুণ্ঠিত ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে।

​সীতাকুণ্ড মডেল থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহমুদুল হাসান ও এসআই ফয়েজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে। এরপর শনিবার (২৭ জুন) বিকেলে তাকে আটক করা হয় এবং রোববার (২৮ জুন) সকালে তাকে সীতাকুণ্ড থানায় নিয়ে আসা হয়।

​উল্লেখ্য, গত ২৬ জুন শুক্রবার আইআইইউসি’র এটিএম বুথের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড আইয়ুব আলী বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। গ্রাহকরা টাকা তুলতে না পেরে বিষয়টি জানাজানি হলে, ওই দিন সন্ধ্যায় সিকিউরিটি ইনচার্জ মইনুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী জানায়, রংপুরের এক তরুণীর সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। লুণ্ঠিত টাকার একটি অংশ সে প্রেমিকার পেছনে খরচ করেছে।

​এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, টাকা চুরির ঘটনা জানার পরপরই আমরা আসামির অবস্থান শনাক্ত করতে তৎপর হই। দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে। চুরির টাকার সামান্য কিছু অংশ সে খরচ করে ফেললেও বাকি সব টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

2 days ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

2 days ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

2 days ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

3 days ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

3 days ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

3 days ago

This website uses cookies.