‘বিশ্ব মাদকবিরোধী দিবস’ উপলক্ষে সীতাকুণ্ডে র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে উন্নয়ন সংস্থা ‘শৈলী’। শুক্রবার সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসভা চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে সহযোগিতায় ছিল ‘জেসমিন আরা-বদিউল আলম কল্যাণ ট্রাস্ট’।
শৈলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাজার কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, আজমল হোসেন হিরো, ইমাম হোসেন স্বপন, খেলাঘর সীতাকুণ্ডের সভাপতি তপন চক্রবর্তী, সমিরন ভট্টাচার্য, অমর শীল, রুবেল, রোমন, মোহাম্মদ হারুন, সাদেক, মুনমুন বণিক ও কাকলী বড়ুয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদকের ভয়াবহ বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। প্রশাসন নিয়মিত মাদক উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার করলেও, তার বহুগুণ মাদক এখনো পাচার ও ব্যবহারের আওতায় রয়ে গেছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকবিরোধী সামাজিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে নিয়মিত অভিযানের পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তবেই সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.