Categories: জাতীয়

সীতাকুণ্ড ভাটিয়ারীতে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড জামায়াত নেতা মহিউদ্দিনের মৃত্যু

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোঃ মহিউদ্দিন (৪২) এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সকালে চট্টগ্রামের মাদামবিবির হাটে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​নিহত মোঃ মহিউদ্দিন পেশায় কেবল ব্যবসায়ী এবং ভাটিয়ারী স্টেশন রোডের দক্ষিণ পাশে অবস্থিত ‘সততা ফার্মেসী’ বিল্ডিংয়ের স্বত্বাধিকারী ছিলেন।

​ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ এই কর্মীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মোঃ আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক পৌর কমিশনার মোঃ তাহের, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ শামসুল হুদা, ভাটিয়ারী ইউনিয়নের সাবেক আমীর মোঃ মোশারফ হোসেন মৃধা, বর্তমান ভারপ্রাপ্ত আমীর মোঃ জমির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন, সলিমপুর ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, সেক্রেটারি মোঃ মহিউদ্দিন চৌধুরী ও মোহাম্মদ রেজাউল রহমান রাজুসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

​চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার সিদ্দিক চৌধুরী শোক প্রকাশ করে বলেন, “মরহুম মহিউদ্দিন অত্যন্ত হাস্যোজ্জ্বল ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি ছিলেন সাদা মনের মানুষ। এলাকায় কেবল ব্যবসায়ী হিসেবে পরিচিত মহিউদ্দিনের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। দলের জন্য তার অবদান ও স্মৃতি সবাই চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।”

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

2 days ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

2 days ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

2 days ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

3 days ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

3 days ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

3 days ago

This website uses cookies.