Categories: জাতীয়

সীতাকুণ্ডে ইমামের আত্মহত্যা, চিরকুটে লিখে গেলেন কষ্টের কথা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে মোঃ আমির হোসেন (৪০) নামে এক মসজিদের ইমাম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদের দ্বিতীয় তলার কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত আমির হোসেন বাঁশখালী উপজেলার ভাদালিয়া গ্রামের মৃত কাশিম আলীর ছেলে। তিনি গত ১৩ বছর ধরে ওই মসজিদে ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

​ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার আসরের নামাজ পড়ানোর পর মাগরিব ও এশার নামাজে ইমামকে উপস্থিত না দেখে স্থানীয়রা খোঁজ নিতে যান। দ্বিতীয় তলায় তার কক্ষটি ভেতর থেকে তালাবদ্ধ থাকায় সন্দেহ হলে জানালা দিয়ে উঁকি দেন মুসল্লিরা। সেখানে তাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন তারা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

​মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতাওয়াল্লি অ্যাডভোকেট মোহাম্মদ ইফতেখার আহমেদ জুয়েল জানান, কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে তিনি পারিবারিক কলহের কথা উল্লেখ করেছেন। এছাড়া মৃত্যুর আগে তিনি নিজের ফেসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখলে কষ্টের ভয়।’ চিরকুট ও স্ট্যাটাসের সূত্র ধরে এটি পরকীয়া বা পারিবারিক টানাপোড়েনজনিত ঘটনা বলে ধারণা করছেন স্থানীয়রা।

​এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম বলেন, ‘মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।’

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…

2 days ago

সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…

2 days ago

কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…

2 days ago

সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…

3 days ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…

3 days ago

বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল!

মো: দিদারুল আলম। ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…

3 days ago

This website uses cookies.