কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড:
কৃষিকে লাভজনক ও উদ্যোক্তাবান্ধব করতে ইনোভেশন কার্যক্রমের আওতায় সীতাকুণ্ড উপজেলায় ৭ দিনব্যাপী টমেটোর সস, পিউরি, আচার, জ্যাম ও জেলি তৈরির প্রশিক্ষণ শেষ হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে সমাপনী ও সনদ-পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সৃজনশীল কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ্ উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে ৩০ জন ছাত্রী, গৃহিণী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা অংশ নেন। প্রশিক্ষক জান্নাতুল নাঈমা হাতে-কলমে টমেটোর সস, মৌসুমি ফল থেকে আচার, জ্যাম, জেলি ইত্যাদি তৈরির প্রশিক্ষণ প্রদান করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ্ বলেন, “মৌসুমি ফল, টমেটো মৌসুমে নষ্ট হওয়া ঠেকাতে প্রক্রিয়াজাতকরণই সমাধান এবং রান্নাঘরই হতে পারে নারীদের উদ্যোগের প্রথম প্ল্যাটফর্ম।” সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জনাব ইশতিয়াক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহ আলম, রাকিবুল আলম, নাজিম উদ্দীন ও রুমি চৌধুরী। প্রশিক্ষণার্থীরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, এখন তারাও ছোট পরিসরে উৎপাদন করে উদ্যোক্তা হতে চান।
অনুষ্ঠানে সবার হাতে সনদ ও সেরা ৩ জন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়
।কৃষি অফিস সূত্র জানায়, এ ধরনের প্রশিক্ষণ নারীর আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষিপণ্যের অপচয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.