রংপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারী উপজেলার আসন্ন থানাহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটারদের আলোচনায় উঠে এসেছেন পারভীন আক্তার পারুল। তিনি এখন নির্বাচনী এলাকায় দোয়া ও সমর্থন চেয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
পারভীন আক্তার পারুল ঢাকাস্থ খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান ‘লিয়া ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচার’-এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. লাল মিয়ার সহধর্মিণী। নিজস্ব কর্মগুণ ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যে ভোটারদের নজর কেড়েছেন।
আসন্ন নির্বাচনে নিজের প্রার্থিতা প্রসঙ্গে পারভীন আক্তার পারুল বলেন, “আমি ৩নং থানাহাট ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে এবং সাধারণ মানুষের সেবায় আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
এলাকাবাসীর কাছে তিনি একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ইউনিয়নের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি সাধারণ মানুষের মাঝে বেশ সমাদৃত হচ্ছেন। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে ভোটাররা তার ওপরই আস্থা রাখেন কি না।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পাদন নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামের…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘শিশু-কিশোর বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যাশিশুর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের জোড়আমতল পরিত্যক্ত রেল কলোনি থেকে প্রায় চার শতাধিক পরিবারকে উচ্ছেদের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে…
মো: দিদারুল আলম। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৬ নম্বর বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ গৃহদাহ এবার…
This website uses cookies.