
খুলনা ব্যুরো প্রধান:
দাকোপ থানা পুলিশের নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ খায়রুল বাশার দায়িত্বভার গ্রহণের পর দাকোপ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। ১০ জুন বুধবার দুপুর ১২টার দিকে থানা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
সভায় নবাগত ওসি বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সম্ভব।" তিনি পুলিশের যেকোনো ইতিবাচক কার্যক্রমে সাংবাদিকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রত্যাশা করেন।
সাংবাদিকরা তাদের বক্তব্যে নবাগত ওসিকে অভিনন্দন জানিয়ে এলাকার বিভিন্ন সমস্যা ও ক্লাবের বিষয়াদি তুলে ধরেন। তারা বিগত দিনের ধারাবাহিকতায় পেশাগত কাজে পুলিশের ইতিবাচক ভূমিকা ও পূর্ণ সহযোগিতা কামনা করেন। একই সাথে তারা এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঠিক ও নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে ওসি মো. শেখ খায়রুল বাশার প্রেসক্লাব সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাদের পেশাগত কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে তিনি এলাকায় মাদক নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা রক্ষায় শতভাগ স্বচ্ছতার সাথে দৃঢ় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন:
মো. শামীম হোসেন** (সভাপতি, প্রেসক্লাব)
জি. এম. রেজা** (সাধারণ সম্পাদক)
স্বপন কুমার রায়** (সিনিয়র সহ-সভাপতি)
আজগর হোসেন ছাব্বির** (সহ-সভাপতি)
বিধান চন্দ্র ঘোষ** (কোষাধ্যক্ষ)
মহিদুল ইসলাম ভূঁইয়া শিপন** (সাবেক সভাপতি)
শচীন্দ্রনাথ মন্ডল** (সাবেক সভাপতি)
গোবিন্দ বিশ্বাস** (সাবেক সভাপতি)
জাহিদুর রহমান সোহাগ** (নিবাহী সদস্য)
এছাড়াও সাংবাদিক কুমারেশ বিশ্বাস, পারুল বেগম, জি. এম. আজম, মামুনুর রশীদ, রুহুল আমীন, মজনু ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।