Categories: জাতীয়

সীতাকুণ্ডে রাস্তার পাশের গাছ কাটাকে কেন্দ্র করে যুবদল নেতাদের বিরুদ্ধে অপ-প্রচারের অভিযোগ, প্রতিবাদে এলাকায় চরম ক্ষোভ

দিদারুল হোসেনঃ

সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নে একটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের অংশ হিসেবে রাস্তার দুই পাশের কিছু গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে গেলে স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন ও সম্প্রসারণের জন্য প্রায় ৬ কোটি টাকার সরকারী প্রকল্পের টেন্ডার সম্পন্ন হয়। উক্ত রাস্তা সি-আমিন রোড নামে পরিচিত। এই রোড দিয়ে হাজার হাজার মানুষ সন্ধীপ উপজেলায় যাতায়াত করে। এজন্যই প্রকল্প বাস্তবায়নের স্বার্থে রাস্তার নির্ধারিত সীমানার ভেতরে থাকা কিছু গাছ অপসারণ করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর ও যুবদলের সাবেক সভাপতি সরওয়ার কামালকে জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠে। স্থানীয় যুবদল নেতাকর্মীরা দাবি করেন, রাস্তা প্রশস্ত করণ প্রকল্পের আওতায় সরকার নির্ধারিত ১৮ ফুট প্রশস্ত সড়ক নির্মাণের জন্য রাস্তার দুই পাশে গাছ গুলো প্রকল্প এলাকার মধ্যে পড়ে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে গাছ গুলো অপসারণের জন্য মাইকিং করা হয়। এদিকে মূল্যবান গাছের মালিকরা রাস্তা সম্প্রসারণের খবরটি অবহিত হয়ে ইউনিয়ন যুবলীগ নেতা হুমায়ুন কবির বাবলু ও জুনু রাস্তার দক্ষিণে তাদের রোপনকৃত ১০/১২টি ইউকালেক্টর গাছ কেটে নিয়ে যায়। কিন্তু যুবদল নেতাদের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
অপরদিকে এ বিষয়ে ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সরওয়ার কামাল বলেন, আমাদের সামাজিক কর্মকাণ্ড পরিচালনার কাজে ব্যাঘাত করার জন্য যুবলীগ নেতা বাবলু ও জুনু আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অপ-প্রচার চালানোর চেষ্টা করে।
এ বিষয়ে বন বিভাগের উপকূলীয় সীতাকুণ্ড রেঞ্জের কর্মকর্তা রনি জানান, উক্ত গাছ গুলো ইউনিয়ন পরিষদের। কিছু যদি করতে হয় তারা করবে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

5 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.