Categories: জাতীয়

জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভায় জনসাধারণের সাথে মতবিনিময় করলেন পুলিশ সুপার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

বুধবার ( ০৩ জুন) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এক পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় উপস্থিত থেকে জনসাধারণের সাথে মতবিনিময় করেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম।

পথসভায় পুলিশ সুপার জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম বলেন, জঙ্গল সলিমপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য এলাকায় পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমি দখলসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, একটি নিরাপদ ও স্থিতিশীল সমাজ বিনির্মাণে জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব নয়। তাই কোনো অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা কিংবা আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য সম্পর্কে অবগত হলে তা দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় পর্বে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় তাদের বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে তিনি জঙ্গল সলিমপুরের সার্বিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি উপস্থিত জনসাধারণকে কোনো অপপ্রচার, গুজব বা প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে আইন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং এলাকার ইতিবাচক পরিবর্তনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত জনসাধারণ পুলিশ সুপার মহোদয়কে নিজেদের মাঝে পেয়ে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। তারা জেলা পুলিশের গণমুখী, মানবিক ও জনবান্ধব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং জঙ্গল সলিমপুর এলাকার উন্নয়ন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মোঃ মাহিনুল ইসলাম , জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার ও ফোর্সগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

7 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.