Categories: জাতীয়

সীতাকুণ্ডের মাদামবিবির হাট দোকানে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার হাসনাবাদ এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (আজ) দুপুর আনুমানিক ৩টার দিকে এবাদত আলী চৌধুরীর বাড়ির সামনে একটি দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ভুলুকের ছোট ছেলে (আবু সওদাগরের ভাতিজা) ডাকাত অনিক, তার বড় ভাই মনিরসহ আরও ২-৩ জন সহযোগী তালা ভেঙে দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা করে। এ সময় দোকানের মালিক ইমতিয়াজ ঘটনাটি জানতে পেরে দ্রুত দোকানে গেলে, দরজা দিয়ে প্রবেশ করামাত্র দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ইমতিয়াজকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

2 hours ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

3 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

4 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

5 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

7 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.