কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
সীতাকুণ্ড উপজেলার তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টির প্রত্যয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-২০২৬ এর বাছাইপর্ব আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০ টা থেকে সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৮টি ইভেন্টে এই বাছাইপর্বে শুরু হয় ।
সকাল সাড়ে ১০টায় কথাকলি উচ্চ বিদ্যালয় ক্লাশ রুমে দাবা বাছাইপর্ব হয়। স্কুল মাঠে মার্শাল আর্ট, উপজেলা পরিষদ পুকুরে সাঁতার প্রতিযোগিতার বাছাই অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হক জানান,
প্রথম বাছায়ের পর পূনরায় ২৯ এপ্রিল বুধবার সকাল ৯টায় ফুটবল প্রতিযোগিতার বাছাই চলবে। একই সময়ে ক্রিকেট বাছাই অনুষ্ঠিত হবে। এছাড়া কাবাডি, অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। বৈশাখী ঝড়ে আমাদের বাছাই অনুষ্ঠানটির কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে। তবে বাছাই কাজ চলবে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, “নতুন কুঁড়ি স্পোর্টস২০২৬ এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা অন্বেষণ এবং তাদের বিকাশের জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে।”এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, কারাতে ও সাঁতারসহ ৮টি খেলায় অংশগ্রহণের সুযোগ রয়েছে। বাছাইপর্ব শেষে নির্বাচিত খেলোয়াড়দের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোঃ ফখরুল ইসলাম এই প্রতিযোগীতা সফলতা কামনায় উপজেলা প্রশাসন কাজ করে যাবেন