Categories: জাতীয়

মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর -শিক্ষামন্ত্রী

স্বপন কুমার রায়-

শিক্ষামণ্ত্রী ড,. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মডেল অনুসরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা উচ্চস্তরে নিয়ে যেতে চাই। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষাখাত থেকে সাত হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে পালিয়েছে।
তিনি আজ (সোমবার) যশোর পিটিআই অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি নিজেকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে চান। এজন্য বিরোধী দলীয় সাংসদদের তাঁর বিরুদ্ধে জাতীয় সংসদে নোটিশ দিতে আহবান জানান।
শিক্ষকদের সাথে প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষা ব্যবস্থায় সময়ের অপচয় রোধ, ডিজিটালি নকল বন্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান সরানোসহ বিভিন্ন বিষয়ে নতুন শিক্ষানীতি চালুর উদ্যোগ নিয়েছেন বলে জানান। তিনি আরও বলেন, শিক্ষকদের সকল ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হবে। কারণ শিক্ষকরা হলো মানুষ গড়ার কারিগর। আপনি নিজ গুণে নিজের ইচ্ছায় শিক্ষকতা পেশায় এসেছেন। আপনাদের কাজ হলো মানবতার জন্য মানব সম্পদ তৈরি, কর্মদক্ষ জাতি তৈরি ও সামাজিক উন্নয়নের জন্য দেশকে প্রগতিশীল করা।
মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাড. গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হক ও কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। এতে স্বাগত বক্তৃতা করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আসমা বেগম।
সভায় যশোর শিক্ষা বোর্ড, খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের পাঁচশতাধিক কেন্দ্র সচিব উপস্থিত ছিলেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
বিকালে তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অনুষ্ঠানে যোগদান করেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

15 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

3 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

4 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

4 days ago

This website uses cookies.