জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় অবস্থিত হাজারী টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকাল আনুমানিক ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডে টাওয়ারটির গ্রাউন্ড ফ্লোরে থাকা একটি গোডাউন, মেজবান বাড়ি রেস্টুরেন্ট, পাশ্ববর্তী একটি মুদির দোকান, বইয়ের দোকান ও একটি পানের দোকানসহ মোট চারটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা কামরুল হাসান জানান, ভোরে দোহাজারী হাজারী টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে আমাদের ২টি টিম দ্রুত সেখানে পৌঁছায় পরে সাতকানিয়া থেকে আরো ২টি টিম অভিযানে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন, খাগরিয়া ষ্টোরের আমানত উদ্দিন, এজে সুপার সপের কাজী সৈয়দ নুর, মেজবান বাড়ী রেস্তোরার ছাবের আহমদ, ফলের আড়ত আবু হুমায়ুন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
সীতাকুণ্ড প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র্যালি, পথসভা এবং স্থানীয়…
খুলনা সংবাদদাতা: খুলনার দাকোপ উপজেলার ঐতিহ্যবাহী বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের…
This website uses cookies.