Categories: জাতীয়

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও খামারের ২৩ গবাদিপশু পুড়ে ছাই

 

কাইয়ুম চৌধুরী
সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান ও একটি খামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোর সব মালামাল ধ্বংস হয়ে গেছে এবং খামারের ২৩টি গবাদিপশু পুড়ে মারা গেছে। ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
শুক্রবার (২৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গোয়ালিনী গেইটস্হ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৫টি দোকান সম্পূর্ণ ধ্বংস হয় এবং ‘মা-বাবার দোয়া অ্যাগ্রো ফার্ম’ খামারের ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে মারা যায়। ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, তাদের দোকানগুলোতে থাকা সকল মালামালও আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
খামারের মালিক হাবিবুর রহমান জানান, তার খামারে মোট ১১টি গরু ও ১৩টি ছাগল ছিল। আগুন লাগার পর একটি গরু কোনোভাবে বের করা গেলেও বাকিগুলো বাঁচানো সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
স্থানীয়রা বলেন, পাশের একটি মুদিদোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত খামারসহ আশপাশে ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার সুনির্দিষ্ট কারণ নিয়ে ভিন্নমত রয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার ম, আহসান জানান, খবর পাওয়ার পর রাত ১২:৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছানো হয়েছে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৮ কিমি। তিনি জানান, অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি এবং উদ্ধারকৃত মালামাল প্রায় ১৫ লাখ টাকার। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।
ক্ষতিগ্রস্ত ৫টি দোকানদার ও খামার মালিক জানান, তাদের ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য সরকারের প্রতি জোড় দাবী জানান।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

11 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

20 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

20 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

23 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.